রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩ , ৪ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি ১৪ অক্টোবর, ২০২৬, ১৭:২৯:২১

185
  • সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় সার ডিলার নিয়োগে ব্যপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সাতক্ষীরা জর্জকোর্টের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে তৃণমূলের নেতাকর্মী ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় কৃষকরা সঠিক সময়ে ও ন্যায্য মূল্যে সার পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন। বক্তারা অনতিবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় সার ডিলার নিয়োগের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আয়োজকদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, অবিলম্বে এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers