রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের ছবি হোয়াইট হাউসের দেয়া’

নিউজজি ডেস্ক ৪ অক্টোবর, ২০২৬, ১৫:২৪:৫৭

99
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে অপপ্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, সত্য তথ্য উপেক্ষা করে মিথ্যা বা অপপ্রচার চালানো রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত নয়।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি প্রকাশের পর সেটি নিয়ে অনেকে অপপ্রচার করছেন। তার দাবি, ছবিটি হোয়াইট হাউস থেকেই প্রকাশ করা হয়েছে এবং পরে ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে।

তিনি বলেন, যা সত্য, যা ন্যায্য, সেটা ক্লিয়ার করার কিছু নেই। আজকে আমেরিকান এম্বেসি নিজেই সেটা শেয়ার করেছে। এর চাইতে বড় ক্লারিফিকেশন আমরা কী চাই?

উপদেষ্টা বলেন, রাজনৈতিক আলোচনায় সবাইকে আরও গঠনমূলক সমালোচনার দিকে যেতে হবে। সত্য ও ন্যায্য বিষয় তুলে ধরার পাশাপাশি অনৈতিক ও অন্যায্য বিষয়ও নিরপেক্ষভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বরে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মেলা আয়োজনের কথা জানান মাহদী আমিন। পরে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়েও এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ মেলার মাধ্যমে চাকরিদাতা ও চাকরিপ্রার্থী উভয় পক্ষই উপকৃত হবে। চাকরিপ্রার্থীরা নিয়োগদাতাদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। একই সাথে প্রতিষ্ঠানগুলোও প্রয়োজনীয় জনবল খুঁজে নেয়ার সুযোগ পাবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers