রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় নাশকতা মামলার আসামি বকুল গ্রেপ্তার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৪ অক্টোবর, ২০২৬, ১৪:৩৩:৫৮

98
  • দুপচাঁচিয়ায় নাশকতা মামলার আসামি বকুল গ্রেপ্তার

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা বদরুল আলম বকুল (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহারপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বকুল গোবিন্দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

থানা সূত্রে জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার অন্যতম আসামি তিনি।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, গ্রেপ্তার বকুলকে শনিবার বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers