রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিউজজি ডেস্ক ৩ অক্টোবর, ২০২৬, ১৬:৩০:২১

139
  • গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ঢাকা: গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ২টা ৪৪ মিনিটে গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ পর্যন্ত ওই ভবনে আটকে থাকা ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের একটি সূত্র। তবে, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজজি/ এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers