রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‌‘স্থানীয় সরকার নির্বাচনে সরকারের ব্যয় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা’

নিউজজি ডেস্ক ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩২:৪০

109
  • ‌‘স্থানীয় সরকার নির্বাচনে সরকারের ব্যয় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা’

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো দলীয় প্রতীক থাকছে না; নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয়ভাবে। আর মাঠ পর্যায়ে পাঁচটি স্তরের এ নির্বাচন সম্পন্ন করতে সরকারের ব্যয় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা—এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্তি কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। চলতি অর্থবছরেই এর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী বিধিমালায় আনা হয়েছে পরিবর্তন।

প্রতিমন্ত্রী জানান, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখতে দলগতভাবে একক প্রার্থী সমর্থন দেবে বিএনপি। কেউ এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটালে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। এদিকে আওয়ামী লীগের অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, নিষেধাজ্ঞা বলবৎ থাকা পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো অধিকার নেই।

নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলেই খুব শিগগিরই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers