রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২১:৪৫

78
  • নওগাঁয় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ: মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুক গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত হুজাইফা উপজেলার তুড়ুক গ্রাম গ্রামের হাসনাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা একটার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় হুজাইফা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম এ দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় এবং মা-বাবার অনুরোধে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers