রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে’

নিউজজি ডেস্ক ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০২:৪৪

175
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিবাহ-তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প কার্যকর করতে পারলে ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাক এর মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস এবং বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই প্রকল্প কার্যকর করতে পারলে ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে। এই ডিজিটাল পদ্ধতির ফলে ভুয়া তালাক, গোপন বিবাহ, জাল বিবাহ সনদ তৈরি এবং সর্বোপরি বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ রোধ করাসহ অনলাইনে দ্রুত বিবাহ ও তালাক সংক্রান্ত তথ্য যাচাই এবং ডিজিটাল সার্টিফিকেট প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।

এসময় তিনি আরও বলেন, উদ্যোগটিকে প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলার ১০২টি ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। এতে সরকারের ব্যয় হবে ১১ কোটি টাকা।

এছাড়াও, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী পলাতক শেখ হাসিনা আপিল করলে পরবর্তী বিষয় আইন নির্ধারণ করবে বলেও জানান তিনি।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে নাকি তিনি আপিলের সুযোগ পাবেন- এ নিয়ে নানা ধরনের আলোচনা ও ব্যাখ্যা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরে এলে এবং আপিল করতে চাইলে আইন অনুযায়ী বিষয়টি নির্ধারিত হবে।

মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির আপিলের অধিকার আছে কি না, সেটি ব্যক্তিবিশেষের ক্ষেত্রে আলাদাভাবে ব্যাখ্যা করার বিষয় নয়; প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তা নির্ধারণ করা হবে।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers