রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

জামালপুর প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৮:২১

84
  • ছবি : নিউজজি

জামালপুর: বকশীগঞ্জে দোকানে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আইরমারী নতুনপাড়া গ্রামের আইমনা মতিবর উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই গ্রামের জামাত ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় ফকির আলীর মুদি দোকানে বিদ্যুতের কাজ করতে যান পারভেজ। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers