রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ , ৬ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

পাংশায় পাইপগান ও কার্তুজসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৫:৩৩

71
  • ছবি : নিউজজি

রাজবাড়ী: পাংশায় একটি পাইপগান ও ২টি তাজা শর্টগানের কার্তুজসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা।

পুলিশ জানায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী মো. তালেব মহুরির মেহগনি বাগানের মধ্যে কালুখালী-হাবাসপুর বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও ২টি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-৭, জিআর নম্বর-১৮১/২৬। মামলাটি অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মনজুর মিয়া ওরফে মঞ্জুর বিরুদ্ধে ২টি হত্যা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং ২টি মারামারিসহ মোট ৬টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার শরীফ মোল্লার বিরুদ্ধে একটি দস্যুতা ও ৩টি পুলিশ অ্যাসল্টসহ মোট ৪টি মামলা রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে একটি সচল পাইপগান ও ২টি তাজা কার্তুজসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ২ জনকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers