বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০৩:০৬

96
  • ছবি : নিউজজি

গাজীপুর: কালীগঞ্জে সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার দোলান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোলান বাজার এলাকায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে প্রকাশ টেডার্স এবং মেসার্স এস এস করপোরেশন নামের দুটি প্রতিষ্ঠানের স্টক রেজিস্ট্রারে উল্লেখিত সারের পরিমাণের তুলনায় বাস্তবে গুদামে রাখা সারের পরিমাণ বেশি পাওয়া যায়। রেজিস্ট্রারের সাথে বাস্তবের গরমিল এবং অতিরিক্ত সার মজুদের অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ০৬ ধারায় মামলা দায়ের করা হয়।

উক্ত আইনে ২টি মামলায় প্রত্যেক ব্যবসায়ীকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রকাশ টেডার্সের মালিক নির্মল দাস, পিতা: অমূল্য কৃঞ দাস এবং মেসার্স এস এস করপোরেশনের মালিক শরীফ ভূইয়া, পিতা: মৃত আব্দুল কাসেম। তবে অভিযানে কাউকে কারাদণ্ড প্রদান করা হয়নি।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে রাষ্ট্র। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, কৃষকদের সারের সংকট ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers