বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

টাঙ্গাইলে বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৯:০৬

191
  • টাঙ্গাইলে বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ

টাঙ্গাইল: পৌর শহরের বিশ্বাস বেতকা এলাকায় (১৭ নং ওয়ার্ড) তাওহীদ নামে এক শিশুকে তার বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে, নিহত শিশু তাওহীদ ওই এলাকার বাসিন্দা। পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে তার বাবা ও সৎ মা শারীরিক ভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এক পর্যায়ে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। পরে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিশুটির ওপর নির্যাতন চালানো হচ্ছিল। ঘটনার দিনও তাকে মারধর করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়না তদন্তসহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers