বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৫:৩৯

95
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: জেলা গোয়েন্দা শাখা ডিবি) অভিযানে বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক হয়েছে। আটককৃতদের হেফাজত থেকে ৪৫ বোতল হুইস্কি ব্রান্ডের বিদেশি মদ উদ্ধার করেন ডিবি সদস্যরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর এলাকায় পুরাতন হাসপাতাল সড়কে ডিবির এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে বিজয় বিজয় মোদক ও বিপুল দেব নামে দুই মাদক কারবারিকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিপুল দেব ও বিজয় মোদক ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে নিয়ে আসেন। পরবর্তীতে তারা পরস্পরের সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে ওই মদ সংরক্ষণ করে রাখতেন বলে জানিয়েছেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, তারা দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত থেকে মাদক দ্রব্য এনে মৌলভীবাজার শহরের বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers