বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

ভোটার এলাকা পরিবর্তনে সময় বেঁধে দিল ইসি

নিউজজি ডেস্ক ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৩:৫৬

126
  • সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে।

বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদনগুলো নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য এ সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers