বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

কলার ছড়িতে সবুজ ফণীমনসা সাপ, বাজার জুড়ে আতঙ্ক

মৌলভীবাজার প্রতিনিধি ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০:৫০

120
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে পাহাড় থেকে সংগ্রহ করা কলার ছড়িতে জড়িয়ে বাজারে চলে আসে একটি ফণীমনসা সাপ। হঠাৎ কলার ছড়ার ভিতর থেকে সাপ বেরিয়ে আসতে দেখে বাজারে থাকা লোকজনের মধ্যে সাপ আতংক ছড়িয়ে পড়লে কলা ব্যবসায়ী সুরেন্দ্র দেবনাথ শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

এ খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল নতুনবাজারস্থ কলা বাজারে এ ঘটনাটি ঘটে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কলার আড়ৎ থেকে উদ্ধার করা সাপটি একটি ফনিমনসা সাপ। (সাধারণত ক্যাট স্নেক বা ঈধঃ ঝহধশব)। সাপটি মৃদু বিষধর। তবে এদের বিষ মানুষের জন্য প্রাণঘাতী বা ক্ষতিকর নয়। এই বিষ দিয়ে এরা মূলত টিকটিকি, গিরগিটি বা ছোট পাখি ও শিকার অবশ করে খেয়ে থাকে।

রাতেই সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers