রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে উপকূলীয় মানুষ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশাল প্রতিনিধি ৯ আগস্ট, ২০২৬, ১৯:৩৫:৫৫

116
  • জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে উপকূলীয় মানুষ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বরিশাল: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ার জন্য আমরা জানি জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমান, রোদের পরিমান, তাপের পরিমান এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিব‌র্তিত হচ্ছে। বাংলাদেশে যে সব স্থান গুলো ঝুঁকির মধ্যে থাকবে তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল যারা সাগর পাড়ের বাসিন্দা সেই এলাকাগুলোতে ঝুঁকির মধ্যে আমাদের জনগোষ্ঠী থাকবে।

রবিবার সকালে ব‌রিশাল নগরীর বেলস পার্ক মাঠে বেলুন, ফেস্টুন উড়িয়ে  বৃক্ষরোপন অভিযান ও মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য মন্ত্রী এ সময় বনবিভাগের যে কোন উদ্যোগকে সহায়তা দেবার আহবান জানান। পাশাপাশি বৃক্ষায়ন সবুজায়নের গুরুত্ব সবাইকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রী বললেন, জলবায়ুর পরিমান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে৷ বাংলাদেশ অন্যতম ঝুকির মধ্যে আছে। তার মধ্যে বেশি ঝুকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এই সমস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে। জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। এই গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে৷

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নয়। তার একটা বড় প্রমান ৫ বছরে ২৫ কোটি গাছ রোপনের উদ্যোগ গ্রহণ ৷ প্রতি বছর ৫ কোটি করে বৃক্ষ রোপন করা হবে। তার লক্ষেই সারাদেশে এই বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পরে তিনি বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০ টি নার্সারি অংশগ্রহণ করেছে।  প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই বৃক্ষমেলা। মেলায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers