রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

শিবির-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, সতর্ক অবস্থানে পুলিশ

নিউজজি ডেস্ক ৮ আগস্ট, ২০২৬, ১৫:০৭:০৪

134
  • সংগৃহীত

ঢাকা: ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর বকশীবাজার এলাকার সরকারি মাদরাসা–ই–আলিয়া (আলিয়া মাদরাসা) এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বকশিবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও গেটের সামনে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বকশিবাজার মোড়, আলিয়া মাদরাসার সড়ক ও গেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।'

তিনি বলেন, 'মূলত এর আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক গ্রুপ আজ আলিয়া মাদরাসায় প্রবেশের ঘোষণার কারনে সংঘর্ষের শঙ্কা থেকে দ্বন্দ্ব মোকাবিলায় ও নিরাপত্তায় আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।'

এদিকে আজ দুপুর ১২টায় বকশি বাজার মোড়ে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড দেয়া হয়, যাতে কেউ আলিয়া মাদরাসায় যেতে না পারে। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (৪ আগস্ট) আলিয়া মাদরাসার হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আলিয়া মাদ্রাসার হলগুলো দখলে নেয় ছাত্রদল।

পরবর্তিতে আজ ছাত্রশিবিরের পক্ষ থেকে হলে প্রবেশের ঘোষণা দেওয়া হলে নতুন করে সংঘর্ষ এড়াতে মাদরাসা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers