রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

ঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতি

সিংড়া (নাটোর) প্রতিনিধি ৮ আগস্ট, ২০২৬, ১৪:৩৮:৫৫

406
  • ছবি : নিউজজি

নাটোর: নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে সংবর্ধনা দিয়েছেন সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন চলে।

সিংড়া উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি ও বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি এ জেড এম নাফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুবায়ের রহমান জুয়েল, সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, উইনস্টন প্রোপারটিস এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আসলাম, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক সহ-সভাপতি মো. আফছারুজ্জামান আফছার, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার এম. ইউসুফ আলী, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, সদস্য মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আমিন, সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, সমিতির প্রচার সম্পাদক মিজানুর রহমান মুন, কার্যকরী সদস্য এম এ মালেক রানা, সালাহউদ্দিন সবুজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিএনপি সরকার জনগণের কাছে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব দেশের ইতিহাসে বিরল উল্লেখ করে তিনি বলেন, চলনবিল অঞ্চলের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে নানা উদ্যোগ নেয়া হয়েছে। চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার উন্নয়নে ৮০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers