শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

ঢাকা জেলা প্রশাসকের কাছে ১১ দলের স্মারকলিপি প্রদান

সাভার প্রতিনিধি ৬ আগস্ট, ২০২৬, ১৪:৫৬:০৬

318
  • ছবি : নিউজজি

সাভার: তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে ঢাকা জেলা ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক লিটুস লরেন্স চিরান।

স্মারকলিপিতে বলা হয়, দেশে গ্যাসের সংকট, ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। একই সাথে ভুতুড়ে বিদ্যুৎ বিলের মাধ্যমে জনগণ হয়রানি শিকার হচ্ছে।

এতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, সহিংসতা ও ক্যাম্পাস দখলের অভিযোগ তুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা গ্যাস সংকট নিরসন, লোডশেডিং কমানো, বিদ্যুতের মূল্য ও ভুতুড়ে বিল নিয়ন্ত্রণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহিম মজুমদার, প্রচার সম্পাদক আসাদুজ্জামান জীম, জেলা কর্মপরিষদ সদস্য কাজী বেলাল, এডভোকেট আতাউর রহমান, সাভার থানার আমীর আব্দুল কাদের, ধামরাই থানার আমীর মাওলানা আব্দুল হালিম, পৌর আমীর মাওলানা শামসুল আলম, নবাবগঞ্জ থানা আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, দোহার পৌর আমীর সাখাওয়াত হোসেনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers