শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

রাজধানীতে মিলল তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত

নিউজজি ডেস্ক ৬ আগস্ট, ২০২৬, ১৪:০৭:০৮

52
  • সংগৃহীত

ঢাকা: রাজধানীর সবুজবাগের মাদরটেক বাগানবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর খণ্ডিত মাথা ও ২ হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে ওই তরুণীর মাথা ও দুই হাত উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়, কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত ২টি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।

তিনি আরও বলেন, শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই তরুণীর বয়স হবে আনুমানিক ২০ বছর। তার নাম-পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর গুম করার জন্য দেহ খণ্ডিত করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers