শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

সাভারে অধ্যাপক বিল্লাল হোসেন আর নেই

সাভার প্রতিনিধি ৬ আগস্ট, ২০২৬, ১১:৫৮:৩১

354
  • ছবি : নিউজজি

সাভার: ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. বিল্লাল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নিজ বাসায় অসুস্থতা বোধ করলে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরে বুধবার (৫ আগস্ট) বিকেলে তাকে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের প্রথম জানাযা সকাল সাড়ে ৬টায় তার গ্রামের বাড়ি মুক্তাগাছায় অনুষ্ঠিত হয়। বাদ জোহর সাভার মডেল কলেজ মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে হাফেজ তাসফিক আব্দুল্লাহ।

এ সময় জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম আনিসুর রহমান, ঢাকা জেলা জামায়াতের রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, এভিনিউ গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আতাউর রহমান।

পরে বিকেল ৩টায় সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মসজিদে তার তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মো. দেলোয়ার হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।

উল্লেখ্য, তিনি সাভার মডেল কলেজের স্বপ্নদ্রষ্টা, অন্যতম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন হিসেবে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers