বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি ৫ আগস্ট, ২০২৬, ১৬:৫৭:১৪

95
  • মেহেরপুরে যুবদল ও ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মেহেরপুর: ২৪ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে মেহেরপুর জেলা যুবদল ও ছাত্রদল। বুধবার সকাল ১১ টার দিকে বোস পাড়ার মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মারুফা আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, পৌর যুবদলের সদস্য সচিব নওশেল আহমেদ রনি সহ ছাত্রদলের ও বিএনপির নেতা কর্মীরা।

এ সময় সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপি সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির প্রমুখ। বক্তব্য শেষে জুলাই শহিদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে ও পঙ্গুত্ব জীবন নিয়ে যারা চলাফেরা করছে তাদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers