বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক সম্রাজ্ঞী রিনা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি ৫ আগস্ট, ২০২৬, ১৬:৩১:৩৫

77
  • ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক সম্রাজ্ঞী রিনা গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পুরিয়া (১৮ গ্রাম) হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার পুলিশের একটি দল উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুরা ভিটা এলাকার মোহাম্মদ কাইয়ুম শেখের স্ত্রী মোছা. রিনা খাতুন (৫৪)। তিনি উত্তর দৌলতদিয়া বাজার এলাকার পান্নু মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিনা খাতুনের কাছ থেকে ১৮০ পুরিয়া, অর্থাৎ প্রায় ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম  জানায়, গ্রেফতারকৃত রিনা খাতুন দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও মাদকদ্রব্যসহ তাকে একাধিকবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

আরও জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers