বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৫ আগস্ট, ২০২৬, ১৬:১৬:২৫

89
  • দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে সাগর হোসেন (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে সান্তাহার রেলওয়ে থানার আওতাধীন আলতাফনগর রেলওয়ে স্টেশনের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সাগর হোসেন দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর উত্তর পাড়ার পারভেজ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি আলতাফনগর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি স্টেশনের পশ্চিম দিকে পৌঁছালে সাগর হোসেন ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৫ আগস্ট) সকালে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers