বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ১০

নিউজজি ডেস্ক ৫ আগস্ট, ২০২৬, ১৫:৩১:৩৩

73
  • নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ১০

ঢাকা: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেয়া নিয়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers