বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ৫ আগস্ট, ২০২৬, ১৫:২৬:১২

66
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, দপ্তর সম্পাদক আবুল বসার বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম সিকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers