বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

দুপচাঁচিয়ায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ১০

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৫ আগস্ট, ২০২৬, ১৫:২০:৫৩

71
  • দুপচাঁচিয়ায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ১০

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার(৪ আগস্ট) দিবাগত রাতে থানা-পুলিশে বিশেষ অভিযানে উপজেলার একাধিক এলাকা থেকে আদালতের পরোয়ানাভুক্ত এসব আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পশ্চিম আলোহালী গ্রামের নুরুল সরদারের ছেলে দুলাল সরদার(৩৫),  জিয়ানগর ইউনিয়নে লক্ষ্মী মন্ডল এলাকার মতিয়ার রহমানের ছেলে মহসিন আলী,  সোনারপাড়ার গ্রামের করিম প্রাং এর ছেলে  নজরুল ইসলাম, সাবলা গ্রামের মৃত মনছের আলীর ছেলে সেকেন্দার আলী (৪২), ভেলুরচক গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে তোহাব হোসেন,  দুবড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপ্লব, ইসলামপুর কুশ্বরহর মৃত মোতলেবুর রহমানের ছেলে রেদোয়ানুর ওরফে ভুট্টু (৪৫), মেঘা নয়াপাড়া পিন্টু ফকিরের ছেলে আশরাফুল আলম, পোড়াপাড়া গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে আব্দুল সোবহান, পাইকপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জামিল হোসেন(৩৫)।

থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers