বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

নিউজজি ডেস্ক ৫ আগস্ট, ২০২৬, ১৪:৫৬:২২

68
  • গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

বরিশাল: জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রক্তের মর্যাদা রক্ষা এবং অর্জিত স্বাধীন গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বরিশাল নগরীর আমতলার মোড় সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী বলেন, যেসব বীর শহিদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচারী ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করেছি, তাঁদের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই রক্তের দায় শোধ করতেই আমাদের অর্জিত গণতন্ত্রের সুফল প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লড়াইয়ে সরকার কোনো আপোশ করবে না।

এ সময় দেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

শ্রদ্ধা নিবেদনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers