বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

গভীর রাতে বসতঘরে দুঃসাহসিক চুরি, চোরের আঙুল কামড়ে রেখে দিলো গৃহবধূ

ঝালকাঠি প্রতিনিধি ৫ আগস্ট, ২০২৬, ১৪:৪২:৫৯

63
  • গভীর রাতে বসতঘরে দুঃসাহসিক চুরি, চোরের আঙুল কামড়ে রেখে দিলো গৃহবধূ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় গৃহবধূ সাহসিকতার সঙ্গে এক চোরকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত চোরের দল দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। চুরির সময় ঘরের গৃহবধূ বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে এক চোরকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরেন। তবে অন্য সহযোগীদের সহায়তায় চোরটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পালিয়ে যাওয়ার সময় চোরের দল ঘর থেকে দুটি দামী মোবাইল ফোন নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers