শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

পাইলট স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ২২ জুলাই, ২০২৬, ১৯:৩০:৫৩

115
  • পাইলট স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ: শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মাননোন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন।

অধ্যক্ষ আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ অভিভাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উনোন্নয়ন বৃদ্ধি ও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে উপস্থিত সকলের মতামত গুরত্ব সহকারে শোনেন।

এ সময় প্রধান অতিথি ও এডহক কমিটির সভাপতি এম হাফিজুল ইসলাম খাঁন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার মাননোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers