শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে সংসদ সদস্যের মতবিনিময়

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ২২ জুলাই, ২০২৬, ১৮:৫৮:৩৩

87
  • উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে সংসদ সদস্যের মতবিনিময়

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ২ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

​মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার। ​উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোক্তাদির সবুজের সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

​“সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এলাকার টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।” — আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার, সংসদ সদস্য (বগুড়া-৩)

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দুপচাঁচিয়া উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। একই সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনদুর্ভোগ ও নানা সমস্যা প্রশাসনের নজরে আনার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। তিনি উপজেলা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সর্বদা পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

​সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্য অত্যন্ত গুরুত্ব সহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

​উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান,  ​আব্দুল হামিদ, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি। আফসার আলী, আহ্বায়ক, উপজেলা যুবদল।

​আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি। সদর ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, এছাড়াও সভায় উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers