শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

সিলেট রেঞ্জের ডিআইজির সুনামগঞ্জ থানা সদর সার্কেল পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি ২২ জুলাই, ২০২৬, ১৫:০৮:২০

74
  • সিলেট রেঞ্জের ডিআইজির সুনামগঞ্জ থানা সদর সার্কেল পরিদর্শন

মৌলভীবাজার: সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর মডেল থানা এবং সুনামগঞ্জ সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ডিআইজি সুনামগঞ্জ থানা পরিদর্শন ও সার্কেল অফিস পরিদর্শনকালে থানা ও সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, সেবা প্রদান, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। একই সঙ্গে জনগণকে আরও দ্রুত, মানসম্মত ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ডিআইজি থানা প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণ করেন। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers