শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ২২ জুলাই, ২০২৬, ১৪:৫২:৩০

77
  • মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers