শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

নিউজজি ডেস্ক ২২ জুলাই, ২০২৬, ১৪:৩৯:৪৭

55
  • সংগৃহীত

ঢাকা: ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ হ‌য়ে‌ছে। বুধবার (২২ জুলাই) আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তা‌দের ম‌ধ্যে সাক্ষাৎ হ‌য়ে‌ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, দুই পররাষ্ট্রমন্ত্রী ম্যানিলায় কুশল বিনিময় করেছেন।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, তারা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক গতিপথ এবং ২০২৫ সা‌লে ইসহাক দা‌রের ঢাকা সফরের প্রেক্ষাপ‌ট পর্যালোচনা করেন। দুই মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তা‌দের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে, যার ম‌ধ্যে র‌য়ে‌ছে- জনমানু‌ষের যোগাযোগ এবং এ বছর সরাসরি ফ্লাইট শুরু। খ‌লিলুর-ইসহাক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers