শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

আইশিন ফুডস কোমপানিকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি ২০ জুলাই, ২০২৬, ১৭:৪৯:৫৫

92
  • আইশিন ফুডস কোমপানিকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে অনিয়ম ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ‘আইশিন ফুডস কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ ২০ জুলাই (সোমবার) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

​অভিযান সূত্র জানায়, কারখানাটিতে উৎপাদিত পাউরুটির মেয়াদ ২০ দিন থেকে এক মাস উল্লেখ করা হলেও এর সপক্ষে তারা কোনো ল্যাব টেস্ট রিপোর্ট দেখাতে পারেনি। এ ছাড়া বিএসটিআই লাইসেন্সে উল্লেখিত পণ্যের উপকরণের সঙ্গে উৎপাদিত পাউরুটির মিল ছিল না। পাউরুটিতে ব্যবহৃত জ্যাম ফিলিংসের কোনো সঠিক ব্যাখ্যা বা বিএসটিআই অনুমোদন পাওয়া যায়নি। পাশাপাশি কারখানার সব ধরনের উপকরণের গায়ে নির্দেশিকা নিরাপদ খাদ্য আইন পরিপন্থীভাবে কেবল চাইনিজ ভাষায় লেখা ছিল এবং প্রতিষ্ঠানটির কোনো হালনাগাদ ট্রেড লাইসেন্সও ছিল না।

​অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা ও প্রসিকিউটর ফারজানা ইয়াসমিন সোনিয়া উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।

​এ সময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) এবং ৩৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানার ইন্টারপ্রিটার মো. রিফাতকে (২৪) তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

​অভিযান পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers