শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

১৬ হাজার বোতল ফেন্সিডিল ধ্বংস করলো প্রশাসন

নওগাঁ প্রতিনিধি ২০ জুলাই, ২০২৬, ১৬:১৯:৪৮

104
  • ১৬ হাজার বোতল ফেন্সিডিল ধ্বংস করলো প্রশাসন

নওগাঁ: নওগাঁয় ৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল ধ্বংস করেছে প্রশাসন। ২০ জুলাই (সোমবার) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলায় চত্বরে রোলার দিয়ে এসব মাদক ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

জানা যায়, গত ৬ বছরের জেলার বিভিন্ন স্থান থেকে মাদককারবারীদের কাছে থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়েছিল। মামলার পর এসব মাদক মালখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে এসব ধ্বংস করা হয়। এ সময় জেলা ফায়ার সার্ভিসের টিম সহযোগিতা করে।

নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৬ বছরে মোট ১৫১ টি মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। পরে সকলের উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers