শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

বালিঘাটা ইউনিয়নে চেয়ারম্যান হতে চান স্বেচ্ছাসেবক দল নেতা সাজু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ২০ জুলাই, ২০২৬, ১৬:১৪:৫৬

67
  • বালিঘাটা ইউনিয়নে চেয়ারম্যান হতে চান স্বেচ্ছাসেবক দল নেতা সাজু

জয়পুরহাট: ‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বালিঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরুণ নেতা সাজেদুর রহিম সাজু।

‎এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়ে বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টাঙ্গিয়েছেন। পাশাপাশি ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে যোগাযোগ সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

‎সাজেদুর রহিম সাজু উপজেলার পূর্ব বালিঘাটা জলপাইতলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আব্দুর রহিম মন্ডল (রহিম মাস্টার) ছিলেন একজন শিক্ষক। মা বেগম সুফিয়া রহিম বালিঘাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎সাজু ১৯৯৬ সালে হাকিমপুর ডিগ্রী কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। বর্তমানে ধুরইল বালিকা বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি জনগণের কল্যাণে রাজনীতি করছেন। এছাড়াও তিনি একজন সফল ব্যবসায়ী।

‎১৯৯৪ সালে জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রাবস্থায় তৎকালীন ভিপি শাহনেওয়াজ কবির শুভ্রর হাত ধরে ছাত্রদলের রাজনীতিতে নাম লেখান সাজু। এরপর থানা যুবদলের সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

‎বর্তমানে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য এবং বালিঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্ব পালন করছেন।

‎এলাকার সাধারণ মানুষ বলেন, সাজেদুর রহিম সাজু সদালাপী, স্বল্পভাষী ও শিক্ষিত ব্যক্তি হিসেবে বেশ পরিচিত। তিনি ইউপি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ একজন ভালো সেবক পাবে।

‎এ বিষয়ে সাজেদুর রহিম সাজু বলেন, “আমি যেহেতু একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, সেহেতু দলের সিদ্ধান্তের বাইরে যাবো না। তবে দল সমর্থন দিলে বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে অবহেলিত বালিঘাটা ইউনিয়নের পিছিয়ে পড়া জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করব।”

‎তিনি আরও বলেন, বালিঘাটা ইউনিয়ন পরিষদকে একটি আদর্শ বা মডেল ইউনিয়ন এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গড়তে নির্বাচিত সকল ইউপি সদস্য ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সঙ্গে কাজ করব। আমি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers