শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

পাবনা–নগরবাড়ী মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত ১০

নিউজজি ডেস্ক ২০ জুলাই, ২০২৬, ১৫:৩২:০৯

90
  • সংগৃহীত

ঢাকা: পাবনায় পাবনা–নগরবাড়ী মহাসড়কের ২৪ মাইল এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন বাস এবং পাবনা থেকে কাশিনাথপুরগামী ভলকা বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকেই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে দুই দিক থেকে আসা বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই বাসের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসে আটকে পড়া এক আহত যাত্রীকে উদ্ধার করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুই বাসের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে নেয়া হবে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers