শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ, কিশোর নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধি ১৮ জুলাই, ২০২৬, ১৯:২০:০৫

47
  • ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ, কিশোর নিখোঁজ

ঝালকাঠি: ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে এসে খালে লাফ দিয়ে সানি হাওলাদার (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা এবং মো. সোহেল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজাপুর উপজেলা থেকে ট্রলারযোগে প্রায় ১৫ জনের একটি দল ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খাওয়ার পর সবাই খালে গোসল করতে নামে। এ সময় সানি খালে তীরের একটি আমগাছ থেকে পানিতে লাফ দেয়। এরপর আর তাকে দেখা যায়নি।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঝালকাঠি ফায়ার স্টেশনের কর্মকর্তা মাহবুব আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ডুবুরির সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করে। খালের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers