শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

কাউন্সিলর প্রার্থী খোকনের শ্বশুর পুলিশ কনস্টেবলের ইন্তেকাল

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১৮ জুলাই, ২০২৬, ১৫:৪৩:০১

67
  • কাউন্সিলর প্রার্থী খোকনের শ্বশুর পুলিশ কনস্টেবলের ইন্তেকাল

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি নেতা মনসুর রহমান খোকনের শশুর অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. লুৎফর রহমান গত শুক্রবার শুক্রবার দিবাগত রাত দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

‎তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। হঠাৎ তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে তিনি ইন্তেকাল করেন।তার জানাজার নামাজ শুক্রবার বাদ আছর বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

‎শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার এই মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,মেয়র পদপ্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,বিশিষ্ট কাপড় ব্যবসায়ী বায়োজিত ও নাজিবুল্লাহ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers