শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ , ২৩ সফর ১৪৪৮

দেশ

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত-১

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১৫ জুলাই, ২০২৬, ২০:০৯:৩২

60
  • ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত-১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে| রাশেদা বেগম উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী| তিনি এলজিইডির গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এলসিএস কর্মী| বুধবার সকালে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলাল হোসেন (২০) নামের এক যুবক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশেদা সকালে সড়ক রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পরে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান| স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময় তিনি মারা যান। অপরদিকে গুরুত্বর আহত মোটরসাইকেল চালক বেলাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সড়ক দুর্ঘটনায় নারী নিহত হওয়ার  বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এক নারীকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালে ওই নারী মারা যায়| তার মাথায় আঘাত লেগেছিল।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers