মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

৪৬ হাজার প্রাথমিক শিক্ষক পদের পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

নিউজজি ডেস্ক ৯ জুলাই, ২০২৬, ১১:৪৯:১৮

120
  • সংগৃহীত

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪৬ হাজার ৫৩১ জনের মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সাথে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। এছাড়া রিটকারী ১৫১ জনকেও নিয়োগ দেয়ার জন্য বলেছেন সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে করা আপিল আবেদনের শুনানি শেষে প্রধান বিচরপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, কোটার বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এর আগে, মুক্তিযোদ্ধা কোটার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ ও পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করা হয়েছিল।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers