মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত- ৮, উদ্ধার- ১৪

নিউজজি ডেস্ক ৮ জুলাই, ২০২৬, ১৬:১০:২৭

108
  • সংগৃহীত

ঢাকা: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের (শিক্ষা কেন্দ্র) ওপর পাহাড়ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপাপড়া এ পর্যন্ত ৮ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছে ১৪ জন। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের টিম। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় (আরআরআরসি) এ তথ্য নিশ্চিত করেছে।

উখিয়া ফায়ার সাভির্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। পাহাড়ধসে আনুমানিক ২০ শিক্ষার্থী চাপা পড়ে আছে।

ক্যাম্পের বাসিন্দারা জানান, পাহাড় ধসের সময় মক্তবটিতে ৩০ জনেরও বেশি শিশু ধর্মীয় শিক্ষা গ্রহণ করছিল। এ সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে ভবনটির ওপর আছড়ে পড়ে, এতে মক্তবটি মাটিচাপা পড়ে যায়।

ঘটনার পরপরই ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন এবং বিভিন্ন মানবিক সংস্থার জরুরি সেবাদানকারী দল উদ্ধার অভিযান শুরু করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে ছয় শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও শিশু আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

নিউজজি/এসএম /এসডি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers