বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল বাস সার্ভিস

নিউজজি ডেস্ক ৮ জুলাই, ২০২৬, ১৬:০২:২৫

61
  • সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের চলাচল আরও সহজ করতে ফ্রি শাটল সার্ভিস চালু করেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল সার্ভিস তিনটি রুটে চলাচল করবে— বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর। সম্পূর্ণ বিনামূল্যের এই সেবার ফলে বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীরা দ্রুত ও নিরাপদে পৌঁছাতে পারবেন।

বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিক প্রতিবন্ধী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীরা এই সেবার মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, ‘যাত্রীদের সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ বিনামূল্যে এই শাটল সার্ভিস চালু করা হলো।’

‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’— এই প্রতিপাদ্য সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে বেবিচক।

অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers