বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

সীতাকুণ্ডে পাহাড় ধসে এক শিশু নিহত

নিউজজি ডেস্ক ৮ জুলাই, ২০২৬, ১৫:১৫:০৬

47
  • সীতাকুণ্ডে পাহাড় ধসে এক শিশু নিহত

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মো. আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়েসি এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের আরও কয়েকজন আহত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানভীর জঙ্গল সলিমপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিন উদ্দিনের ছেলে। 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, টানা বৃষ্টির কারণে সকালে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক শিশু মারা যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়েছে।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers