বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ , ৭ সফর ১৪৪৮

দেশ

ভুয়া বিল দেখিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ: বিএমপির ৩ পুলিশ সদস্য বরখাস্ত

বরিশাল প্রতিনিধি: ৮ জুলাই, ২০২৬, ১৪:৪৫:২৯

43
  • ভুয়া বিল দেখিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ: বিএমপির ৩ পুলিশ সদস্য বরখাস্ত

বরিশাল: ভুয়া বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রায় ১৮ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্য হলেন:- কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং কনস্টেবল সজীব মিয়া। তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত ছিলেন।

এ সংক্রান্ত জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ভুয়া বিল তৈরি করে মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তারা অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করেছেন বলেও প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, তাদের কর্মকাণ্ড বিভাগীয় শৃঙ্খলা ও চাকরিবিধির পরিপন্থি হওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান। তিনি বলেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্র জানিয়েছে, তদন্তের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রকৃত ঘটনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং সরকারি অর্থের ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers