মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদ এবং গ্রেফতারের দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি ১৬ জুন, ২০২৬, ১৯:৫৪:১৬

82
  • উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদ এবং গ্রেফতারের দাবি

কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধনের আয়োজন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ।

কয়েক ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, পাকুন্দিয়া থানা হতে মাত্র পঞ্চাশগজ দূরে এমন  নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে অথচ পুলিশ প্রশাসন কিছুই বলতে পারে না। এটা কীভাবে সম্ভব তা জাতি জানতে চায় । মুক্তিযোদ্ধা সংসদ হোক আর ব্যাক্তিগত বাড়ীঘরও হোক পুলিশের প্রথম দায়িত্বে অপরাধীকে সনাক্ত করা কিন্তু ঘটনার কয়েকদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারতো করতে পারেনি এমনকি কাউকে সনাক্ত করতেও পারেনি।

আমাদের বর্তমান সরকার প্রাধান তারেক রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার জিয়াউর রহমানের গর্বিত সন্তান। আমরা তা কাছে আশা করবো মুক্তিযোদ্ধা কার্যালয়ের ভাংচুর এবং লুটপাটের সাথে জড়িতের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবেন।

পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  আব্দুর রাজ্জাক বলেন, পাকুন্দিয়া যে মুক্তিযোদ্ধা সংসদ  ১৯৭২ সন  থেকেই এখানে  আমরা সকল কার্যক্রম পরিচালনা করে আসছি  হঠাৎ রাতের আধারে কে বা কারা এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই। তবে এই মুহূর্তে আমরা যেন বসতে পারি তার জন্য জেলা প্রশাসক মহোদয় দ্রুত একটা ব্যবস্থা করবেন।

স্বাধীনতার ৫৫ বছর পরও এই ধরনের নেক্কারজনক ঘটনা আমাদের দেখতে হবে শুনতে এর জন্য জাতি হিসাবে আমরা লজ্জিত। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্বারকলিপি দেন নেতৃবৃন্দ ।

আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা সভাপতি সরুয়ার আলম মাসুদ, সাধারণ সম্পাদক নাজমুল আলম আন্গুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, রুহুল আমিন ধনু, সদর উপজেলা সভাপতি সজিবুল ইসলাম সজিব এবং অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers