মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি ৯ জুন, ২০২৬, ১৯:৪৬:৫৮

146
  • তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার

নওগাঁ: নওগাঁর ধামইরহাটের এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল গোপালপুর এলাকায় থেকে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আলিফ হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর থানায় অভিযোগ করেন যে, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে পুলিশ সুপার দ্রুত তদন্তের নির্দেশ দেন। তার নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। এবং তার কাছে থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যায়। এছাড়া ভুক্তভোগী তরুণীর ছবি ছাড়াও আরও কয়েকজন নারীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় গড়ে তুলত। পরে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে সংরক্ষণ করত এবং বিভিন্নভাবে হয়রানি ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করত।গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি এবং অনলাইন হয়রানির মতো অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এবং নারী ও শিশুর বিরুদ্ধে অনলাইনভিত্তিক কোনো অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers