মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

আমতলীতে ডাকাতি, স্বর্ণালংকার ও টকা লুট

আমতলী (বরগুনা) প্রতিনিধি ৯ জুন, ২০২৬, ১৯:০৩:১৩

87
  • আমতলীতে ডাকাতি, স্বর্ণালংকার ও টকা লুট

বরগুনা: আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের ডা. মতি মিয়ার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে।

মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল অবসরপ্রাপ্ত উপ কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার ঘরের জানালার গ্রীল ভেঙেকমধ্যে প্রবেশ করে। ঘরে থাকা ডা. মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে বেধে ফেলে। পরে ঘরের আলমিরা ভেঙে সমুদয় মালামাল তছনছ করে আমলিরায় থাকা ১৯ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।

বাড়ির মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, মুখোশ পরিহীন ৮-১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা আমার আমলিরায় থাকা ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করেছে। এ ঘটনায় আমি মামলা করব। আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইন ব্যাবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers