মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

কোটালীপাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ৯ জুন, ২০২৬, ১৮:৫৬:৪৭

130
  • কোটালীপাড়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্ব করার কথা থাকলেও জেলার একটি সভায় অংশগ্রহণের কারণে তাঁর পরিবর্তে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন

গোপালগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. মামুনুর রহমান এবং ফরিদপুর ডিএই পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. হাফিজ হাসান।

কোটালীপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল, রনি আহমেদসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক, পুষ্টি-সংবেদনশীল ও জলবায়ু সহনশীল খাতে পরিণত করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিকর ফসল চাষ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সফল কৃষক ও কৃষাণীরা তাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরেন, যা উপস্থিত অন্যান্য কৃষকদের অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পূর্বপাড়া পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা সংগীত পরিবেশন করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers