মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

প্রতিবন্ধী পরিবারের পাশে চন্দনাইশ প্রেসক্লাব, আর্থিক অনুদান প্রদান

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি ৯ জুন, ২০২৬, ১৮:৪৮:০৪

89
  • প্রতিবন্ধী পরিবারের পাশে চন্দনাইশ প্রেসক্লাব, আর্থিক অনুদান প্রদান

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাছনদণ্ডী এলাকার একটি অসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে চন্দনাইশ প্রেসক্লাব। মানবিক দায়িত্ববোধ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রবাসী কয়েকজন সমাজসেবী।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিবারের নিজ বাড়িতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। এ সহায়তা প্রদান করেন দুবাই প্রবাসী সমাজসেবক মাসুদ রানা, আবু হাসনাত রিপন এবং মুহাম্মদ আশিকের পক্ষ থেকে চন্দনাইশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে সমাজে বৈষম্য কমবে এবং অসহায় মানুষগুলো নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পাবে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা নিয়ন্ত্রক ইরফান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা পেয়ে প্রতিবন্ধী পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য প্রবাসী দাতাগণ ও চন্দনাইশ প্রেসক্লাবের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। স্থানীয়রাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers